বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
কেক কেটে ৫৮তম প্রতিষ্ঠাবার্ষির্কী উদযাপন করেছে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর।
উদযাপন অনুষ্ঠানে বুধবার বিজ্ঞান জাদুঘরের সম্মেলন কক্ষে সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে সভার করেন সংস্থার মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী।
এসময় তিনি বলেন, “বিজ্ঞান জাদুঘরকে সুশাসনে সমৃদ্ধ করতে সবাইকে কঠোর পরিশ্রম ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। সব ধরনের লোভ, মোহ, অন্যায় ও দুর্নীতি থেকে নিজেকে মুক্ত রেখে প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে হবে। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরকে একটি আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠানে পরিণত করতে সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।”







